নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ
জীবনদর্শন |
মানুষ যখন কোনো সম্পর্ক হারায়, তখন সে শুধু সেই মানুষটাকেই হারায় না, সে হারায় সেই সম্পর্কের সাথে জড়িত অনেক স্মৃতি, অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা। এই হারানোটা অনেক কষ্টের।
কিন্তু এই কষ্টের মধ্যেও একটা সুযোগ লুকিয়ে আছে। সেই সুযোগটা হলো নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ।
যখন কোনো সম্পর্ক আমাদের জীবনের বড় অংশ জুড়ে থাকে, তখন আমরা অনেক সময় নিজেকে ভুলে যাই। সম্পর্ক শেষ হওয়ার পর সেই নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ আসে।
তাই হারানোর বেদনায় শুধু ডুবে থাকবেন না, এই সময়টাকে নিজেকে নতুন করে চেনার সুযোগ হিসেবে ব্যবহার করুন।
লেখক: মাহবুব সরদার সবুজ