নিজেকে সারিয়ে তুলতে হয়
জীবনদর্শন |
মানুষ যখন কষ্টে থাকে, তখন অনেকেই বলে, সময় সব ঠিক করে দেয়। কথাটা সত্য, কিন্তু পুরোপুরি সত্য নয়।
সময় একা কিছু ঠিক করে না, সময়ের সাথে সাথে আপনাকেও কাজ করতে হয়। নিজেকে সারিয়ে তুলতে হয়, নিজের মনকে সুস্থ করতে হয়, নতুন করে বাঁচতে শিখতে হয়।
কষ্টের মধ্যে বসে থাকলে সময় পার হয় কিন্তু কষ্ট কমে না। বরং সেই কষ্টকে মোকাবেলা করতে হয়, তার সাথে লড়তে হয়, এবং একসময় তাকে পেছনে ফেলে এগিয়ে যেতে হয়।
এই এগিয়ে যাওয়াটাই আসল সুস্থতা। তাই কষ্টের মধ্যে শুধু সময়ের অপেক্ষায় বসে থাকবেন না, নিজেও চেষ্টা করুন।
কারণ আপনার সুস্থতার দায়িত্ব সবার আগে আপনার নিজের।
লেখক: মাহবুব সরদার সবুজ