নিজেকে সহজলভ্য করবেন না
জীবনদর্শন |
আপনি যখন কাউকে অতিরিক্ত গুরুত্ব দেন, সে অনেক সময় সেটাকে আপনার দুর্বলতা ভেবে বসে। তখন আপনার সময়, আপনার অপেক্ষা, আপনার ক্ষমা—সবকিছু তার কাছে সহজলভ্য হয়ে যায়।
মানুষ সাধারণত সেই জিনিসের মূল্য কম দেয়, যা খুব সহজে পেয়ে যায়। তাই ভালোবাসুন, যত্ন নিন, কিন্তু নিজেকে এতটা সহজ করে দেবেন না যে কেউ আপনাকে অবহেলা করতে সাহস পায়।
সম্পর্কের মধ্যে আন্তরিকতা যেমন দরকার, তেমনি নিজের সীমাও দরকার। আপনি কারো কাছে গুরুত্বপূর্ণ হতে চাইলে আগে নিজের কাছে গুরুত্বপূর্ণ হোন।
নিজেকে মূল্য দিলে অন্যরাও আপনাকে মূল্য দিতে শিখবে। যে ভালোবাসা আপনাকে নিজের মর্যাদা ভুলিয়ে দেয়, সেই ভালোবাসাকে একটু দূর থেকে দেখা দরকার; তবেই সত্য বোঝা যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ