নিজেকে সম্মান করুন
জীবনদর্শন |
মানুষের সবচেয়ে বড় শত্রু অনেক সময় সে নিজেই। নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা, নিজের উপর আস্থার অভাব, নিজেকে অন্যদের চেয়ে কম মনে করার প্রবণতা — এগুলো মানুষকে তার সম্ভাবনার অনেক নিচে রেখে দেয়।
আপনি যদি নিজেই বিশ্বাস না করেন যে আপনি পারবেন, তাহলে আর কে বিশ্বাস করবে? নিজের উপর বিশ্বাস রাখা মানে অহংকার নয়, এটা মানে নিজের সম্ভাবনাকে স্বীকার করা।
প্রতিটি মানুষের মধ্যে অসাধারণ কিছু করার ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা তখনই বের হয় যখন মানুষ নিজের উপর বিশ্বাস রাখে। তাই নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করুন, নিজেকে ছোট করা বন্ধ করুন।
নিজেকে সম্মান করুন, কারণ আপনি সেই সম্মানের যোগ্য।
লেখক: মাহবুব সরদার সবুজ