মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

নিজেকেই এমন করে গড়ে নিতে হয়

জীবনদর্শন |

আমি মানুষ হতে পারিনি, মানুষের রূপে থাকলেও আমি মূলত পাথর। একসময় ছোট ছোট ব্যাপারে ভেতরটা নড়ে উঠত, এখন বড় কিছুতেও তেমন ছুঁতে পারে না, কারণ নিজেকে ধীরে ধীরে শক্ত করে নিয়েছি। আমার অনুভূতি নেই—এমন নয়, আসলে তা প্রকাশ করার ইচ্ছে হারিয়ে গেছে। কেউ কষ্ট দিলে আর ভেঙে পড়ি না, শুধু চুপ হয়ে যাই নিজের ভেতরেই। আমি বদলে গেছি—এটা সত্যি, কিন্তু এই বদলে যাওয়া আমার পছন্দ ছিল না। বারবার ভেঙে যেতে যেতে একসময় নিজেকে এমন করেই গড়ে নিতে হয়েছে। আমাকে এখন আর কিছুই সহজে নাড়াতে পারে না, কারণ আমি জানি— যত বেশি অনুভব করবো, তত বেশি নিজেকে হারাবো।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন