নিজের ভেতর থেকে জন্ম নেওয়া
জীবনদর্শন |
মানুষ যখন কাউকে বিশ্বাস করে, তখন সে শুধু একটা সম্পর্ক তৈরি করে না, সে নিজের ভেতরের একটা অংশ সেই মানুষটার হাতে তুলে দেয়। সেই বিশ্বাস যখন ভেঙে যায়, তখন শুধু সম্পর্কটাই শেষ হয় না, মানুষটার ভেতরের একটা টুকরোও হারিয়ে যায় চিরতরে।
এই হারানোর ব্যথা কাউকে বোঝানো যায় না, শুধু যে হারিয়েছে সে-ই জানে এই শূন্যতা কতটা কঠিন। তবুও জীবন থমকে থাকে না।
ভেঙে পড়া মানুষটাই একদিন আবার উঠে দাঁড়ায়, কারণ বেঁচে থাকার মানে শুধু শ্বাস নেওয়া নয়, বরং প্রতিটি আঘাতের পরেও নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। যে মানুষ বিশ্বাসঘাতকতার পরেও ভেঙে না পড়ে নিজের পথ তৈরি করে নেয়, সে-ই আসলে সবচেয়ে শক্তিশালী।
কারণ তার শক্তি কোনো মানুষের উপর নির্ভরশীল নয়, সেই শক্তি তার নিজের ভেতর থেকে জন্ম নেওয়া। এই পৃথিবীতে সবচেয়ে সাহসী মানুষ সে নয় যে কখনো কাঁদেনি, বরং সে যে কেঁদেও আবার উঠে দাঁড়িয়েছে।
লেখক: মাহবুব সরদার সবুজ