নিজের গতিকে সম্মান করুন
ছোট লেখা |
এই সময়ে মানুষ নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করতে করতে নিজের আনন্দ হারিয়ে ফেলে। কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে, কেউ বেশি স্বীকৃতি পাচ্ছে, কেউ সুন্দরভাবে জীবন সাজিয়ে ফেলেছে—এসব দেখে নিজের পথকে ছোট মনে হয়। কিন্তু সামাজিক মাধ্যমে দেখা জীবনের অংশটুকুই পুরো জীবন নয়। মানুষ সাধারণত তার হাসি দেখায়, ভাঙন দেখায় না; অর্জন দেখায়, সংগ্রাম দেখায় না।
আপনার জীবনকে অন্যের প্রদর্শনীর সঙ্গে তুলনা করবেন না। আপনি যে পথ পার করছেন, তার কষ্ট আপনি জানেন। আপনার লড়াই, আপনার পারিবারিক দায়িত্ব, আপনার মানসিক অবস্থা—এসব অন্যের সঙ্গে এক নয়। তাই ফলও এক হবে না, সময়ও এক হবে না।
নিজের গতিকে সম্মান করুন। ধীরে এগোনো মানে পিছিয়ে থাকা নয়। ফুল সবাই একই দিনে ফোটে না, তবু প্রতিটি ফুলের নিজস্ব সৌন্দর্য থাকে। আপনি আজ যতটুকু করতে পারছেন, সেটুকুকেই অবহেলা করবেন না। ছোট অগ্রগতিও অগ্রগতি। নিজের পথে স্থির থাকুন, কারণ অন্যের জীবন দেখে নিজের জীবনকে অবমূল্যায়ন করা নিজের প্রতি অন্যায়। আপনার ছোট জয়গুলোও নীরবে আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে। আপনার ছোট জয়গুলোও নীরবে আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে।
লেখক: মাহবুব সরদার সবুজ