নিজের গতিতে এগিয়ে যাওয়া
ছোট লেখা |
মানুষের জীবন সব সময় একরকম থাকে না। যে মানুষ আজ হাসছে, তারও কোনো সময় ভাঙার গল্প ছিল। যে মানুষ আজ সফল, তারও এমন দিন গেছে যখন সে নিজেকেই বিশ্বাস করতে পারেনি। তাই কারো বর্তমান দেখে তার পথকে সহজ ভাববেন না। প্রতিটি মানুষের হাসির পেছনে কিছু না কিছু লুকানো সংগ্রাম থাকে, যা সে সবাইকে জানায় না।
আমরা অনেক সময় অন্যের অর্জন দেখে নিজের জীবনকে ছোট করি। মনে হয়, আমি কেন পারছি না? আমার কেন এত দেরি হচ্ছে? কিন্তু প্রত্যেক মানুষের সময় আলাদা, পথ আলাদা, লড়াই আলাদা। কারো সঙ্গে নিজের যাত্রা মিলিয়ে বিচার করলে নিজের প্রতি অন্যায় হয়।
আপনার কাজ হলো নিজের গতিতে এগিয়ে যাওয়া। আজ আপনি সামান্য এগিয়েছেন, সেটাও মূল্যবান। গতকালের চেয়ে আজ একটু বেশি সচেতন হওয়া, একটু বেশি সাহসী হওয়া, একটু কম ভেঙে পড়া—এসবও অগ্রগতি। জীবন শুধু বড় অর্জনের নাম নয়; জীবন হলো প্রতিদিন নিজেকে একটু একটু করে তৈরি করার নাম।
তাই আজকের সামান্য উন্নতিকে অবহেলা করবেন না। ছোট পরিবর্তনই একদিন আপনার বড় পরিচয় হয়ে উঠতে পারে।
লেখক: মাহবুব সরদার সবুজ