নিজের জীবনের অগ্রাধিকারগুলো নির্ধারণ করুন
জীবনদর্শন |
মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন সে নিজের অগ্রাধিকার ঠিক করে নেয়। কী সত্যিকারের গুরুত্বপূর্ণ এবং কী গুরুত্বপূর্ণ মনে হলেও আসলে নয় — এই পার্থক্যটা বোঝা জরুরি।
অনেক মানুষ অগুরুত্বপূর্ণ বিষয়ে অনেক সময় এবং শক্তি ব্যয় করে, কিন্তু সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষা করে। তাই নিজের জীবনের অগ্রাধিকারগুলো নির্ধারণ করুন।
পরিবার, স্বাস্থ্য, স্বপ্ন — এগুলোকে সবার উপরে রাখুন। বাকি সব কিছু তার পরে।
এই সচেতন পছন্দটাই আপনার জীবনকে আরো অর্থবহ করে তুলবে।
লেখক: মাহবুব সরদার সবুজ