নিজের জন্য কিছুটা রেখে দিন
ছোট লেখা |
মানুষের জীবনে এমন কিছু দিন আসে, যখন সে বুঝতে পারে, সে যাদের জন্য এতদিন নিজের সময়, শ্রম, মায়া আর বিশ্বাস খরচ করেছে, তারা আসলে তার উপস্থিতিকে কখনো প্রয়োজনের বাইরে ভাবেনি। এই সত্যটা খুব কষ্টের, কিন্তু এই কষ্টই মানুষকে নিজের কাছে ফিরিয়ে আনে।
সবাইকে খুশি রাখতে রাখতে মানুষ নিজের হাসিটা ভুলে যায়। অন্যের সুবিধা বুঝতে বুঝতে নিজের প্রয়োজনটাকে ছোট করে ফেলে। কিন্তু দিনশেষে যে মানুষ নিজের জন্য দাঁড়ায় না, তার জন্য কেউ স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকে না।
নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়। নিজের মনের যত্ন নেওয়া কোনো অপরাধ নয়। আপনি যদি নিজের জীবনের পাশে না থাকেন, তবে অন্যের জীবন সুন্দর করতে গিয়েও ভেতরে ভেতরে শুকিয়ে যাবেন।
তাই আজ থেকে একটু নিজের কথা ভাবুন। যে কাজ আপনাকে শেষ করে দেয়, তাকে দায়িত্বের নাম দেবেন না। যে মানুষ আপনাকে ব্যবহার করে, তাকে আপনজন ভাববেন না। আপনার জীবন কোনো অবহেলার জায়গা নয়। আপনি যতটা ভালোবাসা দেন, তার অন্তত কিছুটা নিজের জন্য রাখুন। নিজের প্রতি এই মমতাই আপনাকে ভাঙা দিন পার করে নতুন করে মানুষ হতে শেখাবে। নিজের প্রতি এই মমতাই আপনাকে ভাঙা দিন পার করে নতুন করে মানুষ হতে শেখাবে।
লেখক: মাহবুব সরদার সবুজ