নিজের কাছে সৎ থাকার শান্তি
জীবনদর্শন |
জীবনে এমন কিছু মানুষ আসে, যাদের জন্য আমরা নিজের অভ্যাস, নিজের পছন্দ, এমনকি নিজের শান্তিটাও বদলে ফেলি। শুরুতে মনে হয়, একটু মানিয়ে নিলে সম্পর্কটা সুন্দর থাকবে।
কিন্তু একসময় দেখা যায়, মানিয়ে নিতে নিতে নিজের আসল মানুষটাকেই হারিয়ে ফেলেছি। যে সম্পর্ক আপনাকে আপনার নিজের কাছেই অপরাধী বানিয়ে রাখে, সেই সম্পর্ক ভালোবাসার নামে কষ্টের ঘর ছাড়া আর কিছু নয়।
মানুষকে ভালোবাসুন, কিন্তু নিজের সম্মানকে কারো হাতে তুলে দেবেন না। কারণ যে মানুষ আপনাকে সত্যি চায়, সে কখনো আপনাকে নিজের বিরুদ্ধে দাঁড় করাবে না।
দিনশেষে নিজের কাছে সৎ থাকতে পারাটাই জীবনের বড় শান্তি। নিজেকে মনে করিয়ে দিন, কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্বভাব বদলে ফেলতে হয় না; যে আপনাকে বুঝবে, সে আপনাকেই গ্রহণ করবে।
লেখক: মাহবুব সরদার সবুজ