নিজের কথা বলার অধিকার রাখুন
জীবনদর্শন |
নিজের কথা বলার অধিকার হারাবেন না। অনেক সম্পর্ক, পরিবার বা পরিবেশে মানুষকে এমনভাবে চুপ করিয়ে রাখা হয় যে সে নিজের অনুভূতিকেই ভুল মনে করতে শুরু করে।
কিন্তু আপনার কষ্ট সত্যি, আপনার অপছন্দ সত্যি, আপনার সীমাও সত্যি। কেউ আপনাকে ভালোবাসলে সে আপনার কথা শুনবে, শুধু নিজের মত চাপিয়ে দেবে না।
চুপ থাকা সব সময় শান্তি আনে না; অনেক সময় চুপ থাকা ভেতরে ক্ষত বাড়ায়। সম্মানের সঙ্গে নিজের কথা বলুন।
যে সম্পর্ক আপনার সত্য কথা সহ্য করতে পারে না, সেই সম্পর্কের ভিত্তি দুর্বল। নিজের কণ্ঠকে ছোট করবেন না।
যে আপনার কথা শুনতে চায় না, তার কাছে বারবার নিজেকে ব্যাখ্যা করতে গিয়ে মনকে ক্লান্ত করবেন না।
লেখক: মাহবুব সরদার সবুজ