নিজের মতো বাঁচার সুযোগ দিন
ছোট লেখা |
শেষ পর্যন্ত মানুষ জীবনে যা খোঁজে, তা হলো একটু শান্তি, একটু সত্যিকারের ভালোবাসা, আর এমন কিছু মানুষ যাদের সামনে অভিনয় করতে হয় না। অনেক দূর দৌড়ানোর পর মানুষ বুঝতে পারে, সব অর্জন সত্ত্বেও যদি মনের ভেতর অশান্তি থাকে, তাহলে কোনো প্রাপ্তিই পুরো আনন্দ দিতে পারে না। তাই জীবনকে শুধু পাওয়ার প্রতিযোগিতা বানাবেন না; জীবনকে নিজের মতো করে বাঁচার সুযোগও দিন।
যে ঘরে আপনি নিজের মতো কথা বলতে পারেন, যে মানুষের কাছে আপনার কান্না দুর্বলতা নয়, যে কাজে আপনার আত্মা সম্মতি দেয়—সেগুলোই জীবনের আসল সম্পদ। বাইরের প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু নিজের ভেতরের শান্তি দীর্ঘস্থায়ী।
তাই এমন জীবন গড়ুন, যেখানে আপনি নিজের চোখে অপরাধী নন। এমনভাবে ভালোবাসুন, যাতে কারো আত্মসম্মান নষ্ট না হয়। এমনভাবে পরিশ্রম করুন, যাতে ঘুমানোর আগে নিজেকে বলতে পারেন—আজ আমি সৎ ছিলাম। জীবন খুব বড় মনে হলেও আসলে মুহূর্তের সমষ্টি। প্রতিটি মুহূর্তে একটু সত্য, একটু মমতা, একটু সাহস রাখলেই জীবন সুন্দর হয়ে ওঠে। শেষ পর্যন্ত মানুষ নিজের সততার কাছেই ফিরে আসে। শেষ পর্যন্ত মানুষ নিজের সততার কাছেই ফিরে আসে।
লেখক: মাহবুব সরদার সবুজ