নিজের মতো করে বাঁচার সাহস
ছোট লেখা |
আমরা অনেক সময় অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি। চারপাশের মানুষ যা চায়, আমরা সেটাই করার চেষ্টা করি। বাবা-মা চান ডাক্তার হও, সমাজ চায় সংসারী হও, বন্ধুরা চায় তাদের মতো চলো। কিন্তু এতে কি আমরা সত্যিই সুখী হই? না, বরং আমরা এক অদ্ভুত ক্লান্তিতে ভুগে থাকি।
নিজের মতো করে বাঁচার সাহস সবার থাকে না। কিন্তু যে মানুষ নিজের মতো করে বাঁচে, সে-ই আসলে জীবনের আসল স্বাদ পায়। অন্যের সমালোচনা বা প্রশংসার ওপর নির্ভর না করে, নিজের বিবেকের কথা শোনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার জীবনের হিসাব আপনাকেই দিতে হবে, অন্য কাউকে নয়।
জীবনে অনেক মানুষ পরামর্শ দেবে, অনেকে সমালোচনা করবে। কিন্তু দিনশেষে আপনার জীবনটা আপনার নিজের। তাই আজ থেকেই অন্যের প্রত্যাশার বোঝা নামিয়ে রাখুন। নিজের স্বপ্নের পথে হাঁটুন, নিজের মতো করে বাঁচুন।
যারা আপনাকে বোঝে তারা থাকবে, যারা বোঝে না তারা চলে যাবে। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। আপনার জীবনটা একান্তই আপনার, অন্য কারো নয়। নিজের মতো করে বাঁচার এই সাহসটাই আপনাকে সত্যিকারের মুক্তি দেবে।
লেখক: মাহবুব সরদার সবুজ