নিজের মতো থাকার জায়গা
ছোট লেখা |
একটা সম্পর্ক তখনই সুন্দর হয়, যখন সেখানে দুজন মানুষ একে অপরের সামনে অভিনয় করতে হয় না। যে মানুষকে খুশি রাখতে গিয়ে সব সময় নিজের সত্য লুকাতে হয়, তার সঙ্গে থাকা একসময় ক্লান্তিকর হয়ে যায়। ভালোবাসা যদি সত্যি হয়, তবে সেখানে নিজের মতো থাকার জায়গা থাকবে।
আপনি সব সময় শক্ত থাকবেন না, সব সময় হাসবেন না, সব সময় ঠিক থাকবেন না। ভালোবাসার মানুষ যদি এসব বুঝতে না পারে, তাহলে সম্পর্কের ভেতর নিরাপত্তা তৈরি হয় না।
যে মানুষ আপনার দুর্বল সময়েও আপনাকে সম্মান করে, আপনার অনিশ্চয়তার কথাও ধৈর্য নিয়ে শোনে, তাকেই নিজের জীবনে যত্ন করে রাখুন। কারণ এমন মানুষ সহজে মেলে না।
এই গ্রহণ করার ক্ষমতাই ভালোবাসাকে মানুষের কাছে সত্যি আর আপন করে তোলে।
লেখক: মাহবুব সরদার সবুজ