নিজের মতো থাকার স্বস্তি
ছোট লেখা |
যে মানুষ আপনাকে ভালোবাসে, সে আপনার কাছে নিখুঁত অভিনয় আশা করে না। সে চায় আপনি সত্যি থাকুন, আপনার আনন্দ সত্যি হোক, আপনার ক্লান্তি লুকানো না থাকুক, আপনার মন খারাপ বলার মতো সাহস থাকুক।
অনেকেই সম্পর্কের ভেতর নিজের আসল অনুভূতি চাপা রাখে, কারণ তারা ভয় পায় ভুল বোঝা হবে। অথচ ভালোবাসার জায়গা তো এমন হওয়া উচিত, যেখানে মানুষ নিজের মতো থাকতে পারে। যেখানে কান্না দুর্বলতা নয়, অভিমান অপরাধ নয়, আর ক্লান্তি অযোগ্যতা নয়।
যে মানুষ আপনাকে আপনার মতো গ্রহণ করতে পারে, তার কাছে নিজেকে লুকাতে হয় না। এই স্বস্তির নামই আসলে ভালোবাসা। যেখানে আপনি সাজিয়ে বলা কথা নয়, নিজের সত্যিটা বলতে পারেন, সেই মানুষটাকে সহজে ছেড়ে দেওয়া যায় না।
##
লেখক: মাহবুব সরদার সবুজ