নিজের মতো থাকার সম্পর্ক
ছোট লেখা |
মানুষের জীবনে সবচেয়ে শান্ত সম্পর্ক হলো সেই সম্পর্ক, যেখানে নিজেকে লুকিয়ে রাখতে হয় না। যেখানে আপনি ক্লান্ত বললে কেউ বিরক্ত হয় না, না বললে কেউ অপমানিত করে না, ভুল করলে কেউ আপনাকে ছোট করে না। এমন সম্পর্ক খুব বিরল, কিন্তু পাওয়া গেলে তা জীবনের জন্য আশ্রয় হয়ে ওঠে।
অনেক সম্পর্ক আছে, যেখানে সবসময় সাবধানে কথা বলতে হয়। মনে হয়, সামান্য ভুলেই ভুল বোঝাবুঝি হবে, সামান্য দেরিতেই অভিযোগ আসবে। এই অস্থিরতা মানুষকে ক্লান্ত করে। ভালোবাসা যদি ভয় তৈরি করে, তবে সেখানে নতুন করে ভাবা দরকার। কারণ সুস্থ সম্পর্ক মানুষের মনকে নিরাপদ করে, অস্থির করে না।
আপনি এমন সম্পর্কের যোগ্য, যেখানে আপনার অনুভূতি জায়গা পাবে। যেখানে আপনাকে বারবার নিজের মূল্য প্রমাণ করতে হবে না। যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে, সে আপনার স্বাধীনতাকেও সম্মান করবে। সম্পর্কের নাম করে কারো নিয়ন্ত্রণে নিজেকে হারাবেন না। ভালোবাসা তখনই সুন্দর, যখন সেখানে মানুষ নিজের মতো থাকতে পারে। যে সম্পর্ক আপনাকে শান্ত রাখে, সেটিই সত্যিকারের আশ্রয় হয়ে ওঠে।
লেখক: মাহবুব সরদার সবুজ