নিজের মূল্য ভুলে নয়
ছোট লেখা |
ভালোবাসার সম্পর্কে আত্মসম্মান খুব জরুরি। অনেকেই ভাবে, যাকে ভালোবাসি তার জন্য সব সহ্য করা যায়। কিন্তু সব সহ্য করার নাম ভালোবাসা নয়। সম্পর্কের মধ্যে যদি বারবার অপমান, অবহেলা আর অবিচার থাকে, তবে সেখানে নিজের মর্যাদা রক্ষা করা দরকার।
ভালোবাসা আপনাকে সুন্দর মানুষ বানাবে, ভাঙা মানুষ নয়। যে সম্পর্ক আপনাকে নিজের চোখে ছোট করে দেয়, সে সম্পর্ক নিয়ে শান্তভাবে ভাবা উচিত। কেউ আপনাকে ভালোবাসলে আপনার মনকে আহত করে আনন্দ পাবে না।
তাই ভালোবাসুন, কিন্তু নিজের মূল্য ভুলে নয়। যে মানুষ আপনার মর্যাদাকে সম্মান করে না, তার কাছে আপনার ভালোবাসা একসময় বোঝা নয়, বরং সুবিধা হয়ে যায়।
এই বোধ থাকলে মানুষ ভালোবাসার নামেও নিজের প্রতি অন্যায় করতে শেখে না।
লেখক: মাহবুব সরদার সবুজ