নিজের প্রতি ন্যায়বান হন
জীবনদর্শন |
অন্যের জন্য ভালো করতে গিয়ে নিজেকে অবহেলা করা কোনো মহত্ত্ব নয়। আপনি যদি সবসময় সবার পাশে থাকেন, কিন্তু নিজের কষ্টের সময় কাউকে না পান, তাহলে নিজের জীবনের সমীকরণ নতুন করে ভাবা দরকার। সম্পর্ক একপাক্ষিক হলে তা যতই সুন্দর নামে ডাকা হোক, ভিতরে ভিতরে ক্লান্তি তৈরি করে।
মানুষকে সাহায্য করুন, কিন্তু নিজের সীমা জেনে। সবাইকে খুশি করার নামে নিজের শরীর, মন, সময় এবং স্বপ্নকে অবহেলা করলে একদিন আপনি নিজের জীবনের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠবেন। যে মানুষ নিজের যত্ন নেয় না, সে দীর্ঘদিন অন্যের জন্যও সুস্থভাবে থাকতে পারে না।
নিজের জন্য একটু জায়গা রাখুন। বিশ্রাম নিন, না বলুন, নিজের ইচ্ছাকে সম্মান করুন, নিজের ভাঙনকে গুরুত্ব দিন। আপনি শুধু অন্যের প্রয়োজন পূরণের যন্ত্র নন। আপনিও অনুভব করেন, ক্লান্ত হন, ভালোবাসা চান। তাই নিজের প্রতি ন্যায়বান হন।
যে নিজেকে মূল্য দেয়, সে অন্যকেও সুস্থভাবে মূল্য দিতে পারে। নিজের যত্ন তাই স্বার্থপরতা নয়, পরিণত জীবনের প্রয়োজন।
নিজের প্রয়োজনকে অবহেলা করলে মন একদিন প্রতিবাদ করবেই। নিজের শান্তিও তখন যত্ন চাইবে।
লেখক: মাহবুব সরদার সবুজ