মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

নিজের প্রতি অবিচার

ইসলামিক |

আমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, দিনের পর দিন অবিচার করেছি নিজের প্রতি। যাদের জন্য নিজেকে বদলেছি, তাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত হয়েছি। যাদের খুশির কথা ভেবেছি সবসময়, তারা কখনো আমার কষ্টের খবর নেয়নি। আমি মানুষের মন জয়ের চেষ্টা করেছি, কিন্তু নিজের মনটাকে হারিয়ে ফেলেছি। সবাইকে আপন করার নেশায়, নিজের মূল্যটাই ভুলে গিয়েছিলাম। আমি আজ বুঝি, মানুষের ভালোবাসা নয়, সবচেয়ে বেশি প্রয়োজন আত্মমর্যাদা। কারণ মানুষ বদলে যেতে পারে, মানুষ ছেড়ে চলে যেতে পারে। কিন্তু যে নিজেকে সম্মান করতে শেখে, সে হারিয়েও পুরোপুরি হারায় না।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন