মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

নিজের সাথে হারানো কথাগুলো ফিরে পাওয়ার সন্ধানে

ছোট লেখা |

নিজের সাথে হারানো কথাগুলো ফিরে পাওয়ার সন্ধানে দিনভর চলার ক্লান্তি শরীরের প্রতিটি কোণে জমা হয়। মুখে হাসি থাকলেও মনের সরল কথা কোথাও হারিয়ে যায়। কথা হয়, তবে কি কেউ সত্যিই শোনে? মাঝে মাঝে মনে হয় কথাগুলো কেবল কাগজে লেখা রঙের মতো গিয়ে পড়েছে দূরে। ঘরের এক কোণে চুপচাপ বসে, সময় যেন কোনো হিসাব নেই। মন বলে, আজ একটু থামো, নিজের সঙ্গেই একটু সময় কাটাও। নিজের অনুভূতিগুলোকে বুঝা জরুরি, কারণ তারাও তো জীবনের অঙ্গ। শান্তি আসেনা সহজে, না হয়তো তাকে খুঁজে পেতে হয় ছোট ছোট কিছুর মাঝে নিজেকে খোঁজার মধ্য দিয়ে। আজ হয়তো সেই দিন, যখন নিজেকে একটু কাছে পাবো, নিজের ভেতরের কথা শুনবো। আজ রাতে আমি থামবো, দুরে থেকে নিজেকে আরেকবার দেখার চেষ্টা করবো। কারো জন্য নয়, শুধুই নিজের জন্য।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন