নিজের স্বপ্নের প্রতি সৎ থাকুন
ছোট লেখা |
মানুষ যখন নিজের স্বপ্ন নিয়ে এগোতে শুরু করে, তখন প্রথম বাধা অনেক সময় বাইরের মানুষ নয়, নিজের ভয়। মনে হয় পারব তো? যদি ব্যর্থ হই? যদি সবাই হাসে? এই প্রশ্নগুলো মানুষকে অনেক বড় পথ শুরু করার আগেই আটকে দেয়। অথচ যে পথের শুরুতেই নিশ্চিত জয় থাকে, সে পথ মানুষকে বড় করে না।
ব্যর্থতা আসতে পারে, ভুল হতে পারে, পরিকল্পনা বদলাতে পারে—এগুলো জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু চেষ্টা না করার আফসোস সবচেয়ে দীর্ঘস্থায়ী। একদিন মানুষ বুঝতে পারে, অন্যের হাসির ভয়ে সে নিজের সম্ভাবনাকে বন্ধ করে রেখেছিল। তখন ফিরে যেতে ইচ্ছে করলেও সময় আর আগের মতো থাকে না।
তাই শুরু করুন। খুব বড়ভাবে না হোক, ছোট করে শুরু করুন। আজকের ছোট পদক্ষেপই একদিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যারা আজ অবিশ্বাস করছে, তারা কাল আপনার উদাহরণ দেবে। কিন্তু তার আগে আপনাকেই নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। কারণ নিজের স্বপ্নের প্রতি সৎ থাকা মানুষ কখনো সত্যিকারে হারে না।
নিজের স্বপ্নকে ছোট করবেন না শুধু পথ কঠিন বলে। কঠিন পথই অনেক সময় মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয়, যেখানে সহজ পথ কখনো নিতে পারে না।
লেখক: মাহবুব সরদার সবুজ