মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

নিজের শান্তির জন্য সরে আসুন

জীবনদর্শন |

নিজের শান্তির জন্য দূরে সরে যাওয়া কখনো স্বার্থপরতা নয়। আমরা অনেক সময় ভাবি, সম্পর্ক ছেড়ে দিলে মানুষ কী বলবে, পরিবার কী ভাববে, পরিচিতরা কী মনে করবে। কিন্তু কেউ আপনার ভেতরের ক্লান্তি দেখে না, কেউ জানে না আপনি কত রাত নিজেকে সামলেছেন। তাই নিজের ভালো থাকার সিদ্ধান্ত অন্যের মতামতের কাছে বন্ধক রাখবেন না। যে জায়গায় আপনি প্রতিদিন নিজেকে হারাচ্ছেন, সেখান থেকে সরে আসা অপরাধ নয়। জীবনটা আপনার, ব্যথাটাও আপনার, সিদ্ধান্তও আপনার হওয়া উচিত। নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। মানুষ কথা বলবেই, কিন্তু আপনার সুস্থ থাকা সবার আগে। নিজের শান্তি নষ্ট করে যে সম্পর্ক রক্ষা করতে হয়, সেখানে থাকা মানে প্রতিদিন নিজেকে একটু একটু করে হারানো।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন