নিজের সম্মান ধরে রাখুন
ছোট লেখা |
মানুষ যখন কাউকে ভালোবাসে, তখন সে সেই মানুষটার জন্য যেকোনো কিছু করতে রাজি থাকে। কিন্তু এই যেকোনো কিছুর মধ্যে যদি নিজের সম্মান বিসর্জন দেওয়া থাকে, তাহলে সেটা ভালোবাসা নয়। নিজের সম্মান বিসর্জন দিয়ে কাউকে ধরে রাখার চেষ্টা করলে সেই মানুষটা আপনাকে আরো কম সম্মান করবে। কারণ মানুষ সেটাকেই সম্মান করে যা নিজেকে সম্মান করে। তাই ভালোবাসুন, কিন্তু নিজের সম্মান ধরে রাখুন। যে মানুষ আপনার সম্মানের বিনিময়ে ভালোবাসা চায়, সে আসলে আপনাকে ভালোবাসে না।
লেখক: মাহবুব সরদার সবুজ
লেখক: মাহবুব সরদার সবুজ