নিজের উপর বিশ্বাস রাখুন
জীবনদর্শন |
নিজেকে ছোট ভাবার অভ্যাস মানুষকে ধীরে ধীরে নিজের স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয়। অন্য কেউ কিছু বলার আগেই আমরা নিজেরাই নিজেদের বলে দিই, আমি পারব না, আমার দ্বারা হবে না।
অথচ জীবনের অনেক বড় পরিবর্তন শুরু হয় একটা ছোট সাহস থেকে। আপনি আজ যতটা ক্লান্ত, যতটা ভেঙে পড়া, তার মধ্যেও আপনার মধ্যে এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে।
শুধু অন্যের সঙ্গে নিজেকে মাপা বন্ধ করতে হবে। সবার পথ এক নয়, সবার সময় এক নয়।
আপনি একটু ধীরে চললেও চলবেন, কিন্তু নিজেকে অবহেলা করে বসে থাকবেন না। নিজের উপর বিশ্বাস রাখা কোনো অহংকার নয়, এটা বেঁচে থাকার শক্তি।
প্রতিদিন একটু করে চেষ্টা করলে ভেঙে পড়া মানুষও আবার দাঁড়াতে পারে, শুধু নিজের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে হয়।
লেখক: মাহবুব সরদার সবুজ