নিখুঁত সময়ের অপেক্ষায় থাকলে
জীবনদর্শন |
মানুষ যখন কোনো কাজ করতে যায়, তখন অনেক সময় নিখুঁত হওয়ার চেষ্টায় শুরুই করে না। মনে করে, আরেকটু প্রস্তুত হলে শুরু করব, আরেকটু জানলে শুরু করব।
কিন্তু এই আরেকটু কখনো শেষ হয় না। নিখুঁত সময়ের অপেক্ষায় থাকলে কাজ কখনো শুরু হয় না।
শুরু করুন, এখনই শুরু করুন। ভুল হবে, সেটা ঠিক করুন।
আবার ভুল হবে, আবার ঠিক করুন। এভাবেই শেখা হয়, এভাবেই এগিয়ে যাওয়া হয়।
নিখুঁত হওয়ার চেয়ে শুরু করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ যে শুরু করেনি সে কখনো শেষ করতে পারবে না।
তাই আজই শুরু করুন।
লেখক: মাহবুব সরদার সবুজ