মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

নীরব ভদ্রতাই সবচেয়ে বড় উত্তর

জীবনদর্শন |

কেউ যদি তোমাকে সম্মান না দেয়, তুমি তার মতো হয়ে যেও না। অপমানের বদলে অপমান দিলে নিজেকেই ছোট করা হয়। তুমি তোমার আচরণ ঠিক রাখো, ভদ্রতাই তোমার শক্তি হোক; কারণ চরিত্র সবচেয়ে বেশি প্রকাশ পায় কঠিন মুহূর্তে। যে সম্মান দিতে জানে না, সে নিজেই নিজের মান কমায়; তুমি তাকে শেখাতে যেও না— শুধু নিজের মতো থাকো। একদিন সে নিজেই বুঝবে কার ভুল কোথায় ছিল, কারণ নীরব ভদ্রতা অনেক সময় সবচেয়ে বড় উত্তর হয়।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন