নীরবতার পেছনের কারণ
ছোট লেখা |
মানুষের জীবনে কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। বুকের ভেতর জমানো এই কষ্টগুলো ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে বদলে দেয়। যে মানুষটা একসময় কথায় কথায় হাসত, সে হঠাৎ করেই চুপচাপ হয়ে যায়। এই পরিবর্তনটা বাইরের কেউ বুঝতে পারে না, কিন্তু যে বদলায় সে জানে তার ভেতরে কতটা ভাঙন ধরেছে। আমরা অনেক সময় এই বদলে যাওয়া মানুষগুলোকে ভুল বুঝি, তাদের অহংকারী মনে করি। কিন্তু একটু কাছে গিয়ে দেখলে বোঝা যায়, অহংকার নয়, বরং এক বুক কষ্ট নিয়ে তারা নিজেদের গুটিয়ে নিয়েছে। তাই কাউকে বিচার করার আগে তার নীরবতার পেছনের কারণটা বোঝার চেষ্টা করুন। হয়তো আপনার একটুখানি সহানুভূতি তার জীবনের বড় কোনো শূন্যতা পূরণ করে দিতে পারে।
লেখক: মাহবুব সরদার সবুজ