নির্দোষ তুমি
কবিতা |
তুমি কি জানো, কেন আমি এতদিন তোমার বিরুদ্ধে কিছু বলিনি? প্রত্যেকটি আঘাত, প্রত্যেকটি বেদনা নীরবে গিলে নিয়েছি কেবল এই জন্য— যাতে তুমি অপরাধী না হও আমার চোখে।
অভিযোগ তোলা মানে শুধু কাগজে কলমে নয়, ভালোবাসার মাটি খুঁড়ে তার শিকড় উপড়ে ফেলার মতো। আমি তা পারি না, কারণ আমার ভালোবাসা তোমার হাত ধরেই বেঁচে আছে।
তাই তো আমি দুঃখ কুড়িয়ে আনি, মনের ভেতরে জমে থাকা সব প্রশ্ন নিজের বুকেই চাপা দিয়ে রাখি। তবুও তোমাকে নিজের মনে নির্দোষ রাখি, যেন তুমি থাকো আমার বিশ্বাসের শীর্ষে, যেন তুমি থাকো আমার অনুভূতির আশ্রয়ে।
লেখক: মাহবুব সরদার সবুজ