নিশ্চয়তা মনকে শান্ত রাখে
ছোট লেখা |
ভালোবাসায় সবচেয়ে বড় শান্তি হলো নিশ্চিত থাকা। নিশ্চিত থাকা যে মানুষটা রাগ করলেও ছেড়ে যাবে না, দূরে থাকলেও ভুলে যাবে না, ব্যস্ত থাকলেও মনের জায়গা থেকে সরাবে না। এই নিশ্চয়তা সম্পর্ককে সুন্দর করে।
যেখানে বারবার হারানোর ভয় থাকে, সেখানে মানুষ ঠিকমতো ভালোবাসতেও পারে না। সে কথা বলার আগে ভাবে, কষ্ট পেলে কী হবে; অভিমান করার আগে ভাবে, মানুষটা সরে যাবে কি না। এমন ভয়ের মধ্যে সম্পর্ক ক্লান্ত হয়ে পড়ে।
প্রিয় মানুষকে নিরাপত্তা দিন। তাকে বুঝিয়ে দিন, সম্পর্ক কোনো খেলা নয়, আজ আছে কাল নেই এমন কোনো বিষয় নয়। ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে তার মধ্যে স্থিরতা থাকবে, দায়িত্ব থাকবে, আর থাকবে মানুষটাকে ধরে রাখার আন্তরিক চেষ্টা।
##
লেখক: মাহবুব সরদার সবুজ