মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

নিষ্ঠুরতার শিকার

বিচ্ছেদ |

আমি ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে। ভেবেছিলাম ভালোবাসা মানেই আগলে রাখা। ভেবেছিলাম, যার পাশে দাঁড়াবো, সে অন্তত একটুখানি বোঝাবে—"আমি তার প্রয়োজনীয়। " কিন্তু ভালোবাসার বদলে পেয়েছি অবহেলা, অপেক্ষার বদলে পেয়েছি না-বোঝার শূন্যতা। তুমি মুখে কিছু বলোনি, কিন্তু ব্যবহারে বুঝিয়ে দিয়েছো— আমি শুধু অতিরিক্ত থাকা নামহীন একজন। তোমার কাছে ভালোবাসা মানে হয়তো সুবিধা। আর আমি তো ভালোবেসেছিলাম কোনো শর্ত ছাড়া, কোনো দাবি ছাড়া। আর সেখানেই আমি হয়ে গেছি নিষ্ঠুরতার শিকার। মানুষ ভাবে, আমি কষ্ট পাইনি, কারণ আমি শান্ত হয়ে গেছি। কিন্তু যারা সত্যি ভালোবাসে, তারা চিৎকার করতে জানে না। তারা শুধু সয়ে যায়, ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তবুও মুখে হাসি রাখে।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন