নিয়ন্ত্রণ ভালোবাসা নয়
ছোট লেখা |
মানুষের ভেতরের অহংকার সবচেয়ে স্পষ্ট হয় যখন সে ভাবে, তাকে ছাড়া অন্য কেউ এগোতে পারবে না। অনেক সম্পর্কেই দেখা যায়, একজন মানুষ আরেকজনকে এমনভাবে ধরে রাখে যেন সে তার দয়ার ওপর বেঁচে আছে। এই মানসিকতা ভালোবাসা নয়, নিয়ন্ত্রণ। ভালোবাসা মানুষকে স্বাধীনভাবে শ্বাস নিতে দেয়, নিয়ন্ত্রণ মানুষকে নিজের মতো হতে দেয় না।
যে মানুষ আপনাকে ছোট করে নিজের গুরুত্ব বাড়াতে চায়, সে আপনার পাশে থাকার যোগ্য নয়। সত্যিকারের আপন মানুষ আপনার উন্নতিতে ভয় পায় না, আপনার শক্তিকে ছোট করে না, আপনার স্বপ্নকে ঠাট্টা করে না। সে জানে, আপনাকে বড় হতে দেওয়াই তার ভালোবাসার প্রমাণ।
নিজেকে কখনো এমন মানুষের কথায় মাপবেন না, যে আপনার আত্মবিশ্বাস কমিয়ে নিজের ক্ষমতা বাড়ায়। আপনি কারো অনুমতির ওপর নির্ভর করে মূল্যবান নন। আপনার মূল্য আপনার চরিত্রে, চেষ্টায়, সততায়, এবং বারবার উঠে দাঁড়ানোর সাহসে। যারা আপনাকে দমিয়ে রাখতে চায়, তাদের থেকে দূরে যাওয়াও নিজের প্রতি শ্রদ্ধা।
নিজের সামর্থ্যকে অন্যের অনুমতির কাছে বন্দী করবেন না। যে মানুষ নিজের মূল্য জানে, তাকে দমিয়ে রাখা কঠিন।
লেখক: মাহবুব সরদার সবুজ