নতুন করে বাঁচা শুরু করো
জীবনদর্শন |
রাত জেগে চোখের নিচে দাগ জমাচ্ছো, তাতে কি ভাঙা মন একটু হলেও সারে? যে চলে গেছে, তাকে আঁকড়ে ধরে নিজেকেই কেন বারবার কষ্ট দিচ্ছো?
স্মৃতিগুলো ধরে রাখলে কেউ ফিরে আসে না, বরং নীরবে তোমাকেই আরও ক্লান্ত করে তোলে। নিজেকে এভাবে হারিয়ে ফেলা কোনো সমাধান নয়, কারণ তুমি ভেঙে গেলে কেউ এসে জোড়া লাগাবে না।
তাই এবার একটু থামো, নিজের দিকে তাকাও— সব ছেড়ে দিয়ে নতুন করে বাঁচা শুরু করো।
লেখক: মাহবুব সরদার সবুজ