নতুন শুরুর ভয়
জীবনদর্শন |
নতুন শুরুর ভয় তুমি যখন নতুন কিছু শুরু করবে, তখন হৃদয়টা একটু টলমল করবে। নতুন শুরুর সঙ্গে থাকে অজানা আত্মবিশ্বাসের অভাব, অনিশ্চয়তার ভয়।
তুমি ভাবো, যদি ভুল হয়ে যায়? যদি তুমি সফল না হও?
এইসব চিন্তা তোমার পায়কে আটকে দেয়। কিন্তু তুমি জানো না, ভয়ের এই আবরণ ছিন্ন হলে তুমি দেখতে পারবে জীবন কতটা উজ্জ্বল এবং প্রশস্ত।
নতুন শুরু মানে পুরনো ভুল থেকে মুক্তি, নতুন আত্মবিশ্বাসের জন্ম। তুমি যদি সাহসী হও, তাহলে এই ভয়ই তোমার সর্বশ্রেষ্ঠ শিক্ষক।
তুমি নতুন শুরুতে ভয় পেলেও, সেই ভয়ই তোমার শক্তির সূত্র, যা তোমাকে অন্ধকার থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।
লেখক: মাহবুব সরদার সবুজ