মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

অবহেলা ভালোবাসাকে দূরে সরায়

ছোট লেখা |

ভালোবাসা এমন একটা অনুভূতি, যা মানুষকে খুব সহজ করে দেয়। যে মানুষ সবার সামনে কঠিন, প্রিয় মানুষের সামনে সে শিশুর মতো সরল হয়ে যায়। তার রাগ থাকে, অভিমান থাকে, কিন্তু সবকিছুর ভেতরেই একটা চাওয়া থাকে—মানুষটা যেন বুঝুক, মানুষটা যেন পাশে থাকুক। অনেক সময় আমরা প্রিয় মানুষকে কষ্ট দিই নিজের অজান্তেই। ভেবে নিই, সে তো থাকবে। কিন্তু এই ধরে নেওয়াটাই সম্পর্কের জন্য সবচেয়ে বিপজ্জনক। কারণ যতই ভালোবাসা থাকুক, অবহেলা জমতে জমতে একসময় মনকে দূরে নিয়ে যায়। যে মানুষ আপনাকে বারবার সুযোগ দেয়, আপনার ভুলের পরও আপনাকে আপন ভাবতে চায়, তার মায়াকে সাধারণ ভাববেন না। কিছু মানুষ হারিয়ে গেলে বোঝা যায়, তারা আসলে কতটা দরকারি ছিল। ##

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন