মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

অবহেলার পরিণতি

ছোট লেখা |

সম্পর্কগুলো যখন পুরনো হতে থাকে, তখন অনেক সময়ই মানুষ একে অপরকে অবহেলা করতে শুরু করে। প্রথম দিকের সেই যত্ন, সেই মনোযোগ ধীরে ধীরে হারিয়ে যায়। আমরা ধরে নিই যে, মানুষটা তো আছেই, সে আর কোথায় যাবে! কিন্তু এই অবহেলাই একটা সুন্দর সম্পর্ককে তিলে তিলে শেষ করে দেয়। মানুষ কখনো একবারে দূরে সরে যায় না। সে বারবার চেষ্টা করে, বারবার বোঝানোর চেষ্টা করে। কিন্তু যখন সে বুঝতে পারে তার চেষ্টার কোনো মূল্য নেই, তখন সে নিজেকে গুটিয়ে নেয়। তাই প্রিয় মানুষগুলোকে কখনো অবহেলা করবেন না। কারণ একবার কেউ মন থেকে দূরে সরে গেলে, তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন