অভিমানের ভেতরেও মায়া থাকে
ছোট লেখা |
ভালোবাসার মধ্যে অভিমান থাকতেই পারে। অভিমান মানে সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়; অনেক সময় অভিমান মানে মানুষটা এখনও আশা রাখে। সে চায় আপনি বুঝুন, একটু কাছে টানুন, তার কষ্টকে ছোট করে না দেখুন।
কিন্তু অভিমানকে অবহেলা করলে তা ধীরে ধীরে দূরত্বে পরিণত হয়। যে মানুষ আজ কথা না বলে বসে আছে, সে হয়তো চায় আপনি একবার জিজ্ঞেস করুন, কী হয়েছে। কিন্তু যদি বারবার তার চুপ থাকা উপেক্ষা করা হয়, একসময় সে আর কিছু বলার ইচ্ছাই হারায়।
ভালোবাসলে অভিমানকে গুরুত্ব দিন। কারণ অভিমানের ভেতরেও মায়া থাকে। যে মানুষ কষ্ট পেলেও আপনার কাছেই উত্তর খোঁজে, সে এখনও সম্পর্কটাকে আপন ভাবে। তাকে হারানোর আগে বুঝে নেওয়া ভালো।
##
লেখক: মাহবুব সরদার সবুজ