অভিমানী মানুষ চলে যাওয়ার আগে
ছোট লেখা |
অভিমানী মানুষ চলে যাওয়ার আগে
অনেকবার ফিরে আসার সুযোগ দেয়।
তারা প্রথমে রাগ করে,
তারপর বোঝাতে চায়,
তারপর কাঁদে,
শেষে একদিন কিছু না বলে নিজেকে সরিয়ে নেয়।
সেদিন আর ফিরিয়ে আনা যায় না।
লেখক: মাহবুব সরদার সবুজ