অভিমানও এক ধরনের ভালোবাসা
কবিতা |
রাগ সবার সাথে করা যায়, কিন্তু অভিমান করা যায় কেবল প্রিয়জনের সাথে। অভিমান মানে দূরত্ব নয়— অভিমান মানে মন চায়, "তুমি বুঝো আমাকে।
" যার প্রতি কোনো আশা নেই, তার প্রতি কখনো অভিমান জন্মায় না। অভিমান শুধু সেই মানুষটার উপর জন্ম হয়, যার কাছে নিজের অধিকার অনুভব করা যায়।
অভিমান আসলে ভালোবাসার এক রূপ, যা যত্ন চায়, মনোযোগ চায়, একটু সান্ত্বনা, একটু আলতো ছোঁয়া চায়। যে অভিমানের উত্তর ভালোবাসায় মেলে, সেই সম্পর্ক টিকে থাকে বছরের পর বছর।
কারণ যেখানে অভিমানকে গুরুত্ব দেওয়া হয়, সেখানেই ভালোবাসা বেঁচে থাকে নির্বাক।
লেখক: মাহবুব সরদার সবুজ