অভিযোগেও থাকার ইচ্ছা থাকে
ছোট লেখা |
কিছু মানুষ রাগ করলেও ভালোবাসা কমে না। তারা শুধু চায় প্রিয় মানুষ একটু বুঝুক, একটু কাছে আসুক, একটু মন দিয়ে কথা বলুক। রাগের ভেতরেও তাদের মায়া থাকে, অভিযোগের ভেতরেও থাকার ইচ্ছা থাকে।
কিন্তু সব রাগকে অবহেলা করা ঠিক নয়। যে মানুষ বারবার কষ্টের কথা বলছে, সে সম্পর্ক বাঁচাতেই বলছে। সে যদি সত্যিই চলে যেতে চাইত, এত বোঝানোর চেষ্টা করত না। তাই প্রিয় মানুষের অভিযোগকে বিরক্তি ভেবে দূরে সরিয়ে দেবেন না।
ভালোবাসায় অভিযোগ মানে সব শেষ নয়; অনেক সময় অভিযোগ মানে এখনও আশা আছে। সেই আশাকে গুরুত্ব দিন। কারণ যে মানুষ আপনার কাছে নিজের কষ্ট নিয়ে আসে, সে এখনও আপনাকেই নিজের মানুষ ভাবে।
##
লেখক: মাহবুব সরদার সবুজ