অব্যক্ত দীর্ঘশ্বাস
জীবনদর্শন |
একসময় হয়তো বুঝতে হয়, এই পৃথিবীতে কেউ কারো জন্য অপেক্ষা করে না। সবাই ব্যস্ত নিজের নিজের গল্পের চরিত্র হতে, আর কিছু সম্পর্ক সময়ের স্রোতে হারিয়ে যায়, যেন কখনো ছিলোই না।
কিছু কষ্ট ভাষা খুঁজে পায় না, কিছু অভিমান বোবা হয়ে থাকে। একটা সময়ের পর দুঃখও আর অনুভূতি জাগায় না, শুধু এক ধরনের শূন্যতা হৃদয়ের ভেতরে জায়গা করে নেয়।
ভেতর থেকে কতবার ভাঙলে মানুষ আর ভাঙতে ভয় পায় না? কতটা কান্না চোখের আড়ালে শুকিয়ে গেলে বিচ্ছেদ আর ব্যথা দেয় না?
এই প্রশ্নের উত্তর কেউ জানে না। শুধু কিছু দীর্ঘশ্বাস সময়ের অন্ধকার আড়ালে থেকে যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ