অচেনা নম্বর
ভালোবাসা |
মাঝে মাঝে আমার ফোনে অচেনা নম্বর থেকে কল আসে। আমি ফোনটা ধরে চুপ করে থাকি, ভাবি হয়তো তুমি।
হয়তো তুমি কিছু বলতে চাও, কিন্তু বলতে পারছো না। কিন্তু কিছুক্ষণ পর, যখন ওপাশ থেকে অন্য কারো গলা ভেসে আসে, তখন আমি ফোনটা কেটে দিই।
আর বুঝতে পারি, তুমি আর কখনো আমাকে ফোন করবে না।
লেখক: মাহবুব সরদার সবুজ