মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

অঘোষিত অপেক্ষা

ভালোবাসা |

তুমি কি পারো না— সব নিয়ম ভুলে, সময়ের হিসাব না করে, একটা আকস্মিক মুহূর্তে আমাকে কল দিতে? আমি অপেক্ষায় থাকি না, তবু অপেক্ষার এক আভাস আমায় ঘিরে থাকে। রাত গভীর হলে নিঃসঙ্গতা এসে পাশে বসে, তখন খুব ইচ্ছে করে— কেউ হঠাৎ বলুক, "শুনছো? " আর আমি চুপচাপ শুনবো তার কথা। তুমি কি পারো না, আমার নিঃসঙ্গতার ভাষা বুঝতে?

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন