অগোচরে
তুমি আমার ভালোবাসাকে ছোট করে ভেবেছিলে– ভেবেছিলে, হয়তো এক মুঠো হাওয়ার মতো উড়ে যাবে। কিন্তু আমি তোমায় ভালোবেসেছি নদীর মতো– যে নিজের গতি ভুলে যায়, তবু বয়ে চলে।…
কবিতা
তুমি আমার ভালোবাসাকে
ছোট করে ভেবেছিলে–
ভেবেছিলে, হয়তো
এক মুঠো হাওয়ার মতো উড়ে যাবে।
কিন্তু আমি তোমায় ভালোবেসেছি
নদীর মতো–
যে নিজের গতি ভুলে যায়,
তবু বয়ে চলে।
ভালোবাসা আমার কাছে
কখনো বিনিময়ের ছিল না,
ছিল নিঃশর্ত, অবিরাম–
নীরবে পুড়ে যাওয়ার মতো।
তুমি বুঝতে চাওনি–
ভালোবাসা কখনো ছেড়ে চলে যায় না,
শুধু নীরবে থেকে যায়,
অপর পক্ষের অগোচরে।
লেখক: মাহবুব সরদার সবুজ