অহংকার সরানোর সাহস
ছোট লেখা |
ভালোবাসা কখনো নিজের অহংকারকে বড় করে রাখার জায়গা নয়। সম্পর্কের ভেতর ভুল হলে ক্ষমা চাইতে জানা দরকার। অনেক সম্পর্ক শুধু এই কারণে ভেঙে যায় যে কেউ নিজের ভুল স্বীকার করতে চায় না। তারা মানুষ হারায়, কিন্তু নিজের জেদ হারাতে রাজি হয় না।
যাকে ভালোবাসেন, তার কাছে ছোট হয়ে ক্ষমা চাইলে আপনার মূল্য কমে না। বরং সে বুঝতে পারে, সম্পর্কটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। ভুল তো সবারই হয়, কিন্তু ভুলের পর আচরণই বলে দেয় মানুষটি সম্পর্ককে কতটা সম্মান করে।
ভালোবাসা জিততে চায় না, ভালোবাসা বুঝতে চায়। যে মানুষ বোঝার জন্য নিজের অহংকার সরাতে পারে, সে সম্পর্ক রক্ষা করতে জানে।
এই বিনয় থাকলে ভালোবাসা জেদের কাছে হার মানে না।
লেখক: মাহবুব সরদার সবুজ