মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

অনিশ্চিত জীবন

কবিতা |

অনিশ্চিত জীবন; যেখানে আগামী দিনের কোনো ঠিকানা নেই। আজকের হাসি কালকে মুছে যেতে পারে, আজকের ভরসা কালকে ভেঙে পড়তে পারে। মানুষ ভাবে পরিকল্পনা করলেই সবকিছু নিরাপদ, কিন্তু জীবন তার নিজের নিয়মে চলে। কখনো দেয় অপ্রত্যাশিত আনন্দ, কখনো ফেলে দেয় গভীর অস্থিরতায়। অনিশ্চয়তা ভয় জাগায়, আবার এই ভয়ই মানুষকে এগোতে শেখায়। কারণ নিশ্চিত হলে জীবন থেমে যেত, অনিশ্চয়তাই তাকে চালায় নতুন পথে। তবুও সত্যি কথা হলো; মানুষ যতই চেষ্টা করুক, জীবনের উপর তার কোনো পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এটাই জীবনের নির্মম অথচ সত্য সৌন্দর্য।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন