মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

অনিশ্চয়তায় জীবন আটকে রাখবেন না

জীবনদর্শন |

অপেক্ষা করতে করতে মানুষ একসময় ক্লান্ত হয়ে যায়। শুধু সময়ের জন্য নয়, মানুষের বদলানোর জন্য, একটা উত্তর পাওয়ার জন্য, একটু গুরুত্ব পাওয়ার জন্য। কিন্তু সব অপেক্ষা সুন্দর ফল দেয় না। কিছু অপেক্ষা মানুষকে নিজের কাছ থেকে দূরে নিয়ে যায়। যদি কোনো মানুষ বারবার আপনাকে অনিশ্চয়তায় রাখে, তাহলে বুঝুন সে আপনার অনুভূতির মূল্য জানে না। যে আপনাকে চায়, সে আপনাকে ঝুলিয়ে রাখবে না। জীবন এত দীর্ঘ নয় যে কারো সিদ্ধান্তহীনতার মধ্যে নিজের দিনগুলো হারাবেন। যার কাছে আপনি দরকারি, সে আপনাকে বুঝতে দেরি করবে না। আর যে দেরি করে, তাকে নিজের শান্তির চেয়ে বড় করবেন না। কারো সিদ্ধান্তের জন্য নিজের জীবন অপেক্ষায় আটকে রাখবেন না; যে সত্যি চায়, সে আপনাকে অনিশ্চিত রেখে আনন্দ পায় না।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন