অনুভব করার ক্ষমতা
কবিতা |
যদি চাইতাম, পারতাম বিস্মৃতির অতলে তোমায় হারাতে,
নব প্রেমে সিক্ত হয়ে, নবীন প্রভাত আঁকতে।
কিন্তু যতবার সে সাধ করেছি মনে,
তব স্মৃতি এসে সব স্বপ্ন করেছে দহন।
তোমার সাথে বোনা দিনগুলি, হৃদয়ে গাঁথা এত নিবিড়,
মুছে ফেলা সে যে আমার সাধ্যের অতীত।
তুমি শুধু ছিলে না এক মানব প্রতিমা,
তুমি ছিলে আমার সত্তার স্পন্দন, অনুভবের সীমা।
তোমায় হারিয়ে, সে স্পন্দন আজ স্তব্ধ,
দৃষ্টিতে সব আছে, শুধু অনুভূতি নির্বাক।
লোকে বলে, কাল নাকি সব ক্ষত দেয় ঢেকে—
কিছু ব্যথা রয় চিরন্তন, যা সময়ও পারে না মুছতে।
লেখক: মাহবুব সরদার সবুজ