অনুভূতির গুরুত্ব
ছোট লেখা |
ভালোবাসার মানুষকে সব সময় নিজের মতো ভাবা ঠিক নয়। আপনার কাছে যে বিষয় খুব সহজ, তার কাছে সেটি কষ্টের হতে পারে। আপনার কাছে যে কথা সামান্য, তার মনে সেটি অনেকক্ষণ ধরে থাকতে পারে। সম্পর্কের ভেতর এই পার্থক্যগুলো বুঝতে শেখাই পরিণত ভালোবাসা।
অনেক ঝগড়া আসলে বড় কারণে হয় না; হয় একে অপরের অনুভূতি গুরুত্ব না দেওয়ার কারণে। কেউ চায়, তাকে একটু বোঝা হোক। কেউ চায়, তার কষ্টকে হালকা করে না দেখা হোক।
ভালোবাসা মানে একই রকম হওয়া নয়। ভালোবাসা মানে আলাদা মানুষ হয়েও একে অপরের ভেতরের কথাগুলো বোঝার চেষ্টা করা। এই চেষ্টাটাই সম্পর্ককে আপন করে।
এই চেষ্টা যত দিন থাকে, সম্পর্কের ভেতর ভুল বোঝাবুঝিও সহজে জায়গা পায় না।
লেখক: মাহবুব সরদার সবুজ