অনুভূতির অসমতা
জীবনদর্শন |
আমি খেয়াল করেছি, আমি মানুষকে যতটা গভীরভাবে অনুভব করি, আমাকে কেউ ততটা গভীরভাবে অনুভব করে না। আমার কষ্ট, আমার অভিমান—সবই যেন আমার একার।
কারো মনে হয় না জানতে, আমি আসলে কেমন আছি। আমার ছোট্ট ভুলগুলোও অপরাধ হয়ে যায়, কিন্তু অন্যের ভুল আমি সহজেই মেনে নিই।
আমি যতটা আগলে রাখি, আমাকে কেউ ততটা আগলে রাখে না। আমি মাঝে মাঝে ভাবি, আমার ভালোবাসার মূল্য কী কেউ বোঝে?
নাকি আমি শুধু নিজেকেই বিলিয়ে দিতে শিখেছি, ফিরে পাওয়ার কথা ভুলে গিয়ে?
লেখক: মাহবুব সরদার সবুজ